জমি বিবাদকে কেন্দ্র করে বিজেপি সমর্থক কে মারধর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, ঘটনাস্থলেই মৃত্যু বিজেপি সমর্থকের

জমি বিবাদকে কেন্দ্র করে বিজেপি সমর্থক কে মারধর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, ঘটনাস্থলেই মৃত্যু বিজেপি সমর্থকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ফেব্রুয়ারি ২০২১ দক্ষিণ২৪পরগণা : জমিবিবাদকে কেন্দ্র করে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রীত দুস্কৃতিদের বিরুদ্ধে । ঘটনার জেরে মৃত্যু বিজেপি সর্মথকের।

পাথর প্রতিমা থানার গোবিন্দপুরের গোপাল নগর অঞ্চলের ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ মাইতি। অভিযোগ অবৈধ ভাবে জমির মাটি কাটা নিয়ে গন্ডগোল হয় তৃণমূল কর্মীদের সঙ্গে। হঠাৎ তৃণমূল কর্মীরা লোকজন ডেকে জমায়েত করে। সেই জমায়েত থেকে লোহার রড, কাঠের বাটাম দিয়ে বেশ কয়েক জন সরাসরি মাথায় আঘাত করে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা খারাপ থাকায় রেফার করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। ওখানে রুগীর অবস্থা দেখে সঙ্গে সঙ্গে কলকাতা NRS হাসপাতালে রেফার করে দেয় চিকিৎসকরা। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বিশ্বজিৎ এর। বিজেপির দাবি গোপাল নগর অঞ্চল বিজেপির সংগঠন বৃদ্ধি পাচ্ছিল বিশ্বজিৎ এর নেতৃত্বে। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃনমূলের দূস্কৃতিরা। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন…সরস্বতী পুজোর গণ্ডগোলের জের, ঘরে ঢুকে যুবককে কে গলায় খুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top