খড়গপুর আইআইটির কনভোকেশান এ প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

খড়গপুর আইআইটির কনভোকেশান এ প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ফেব্রুয়ারি ২০২১পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবার খড়গপুর আই আই টি তে অনুষ্ঠিত হচ্ছে ৬৬তম সমাবর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ সেন্টার এর।কিছুদিন আগে পর্যন্ত এই হাসপাতালের নাম ছিল ডাক্তার বিধান চন্দ্র রায় এর নামে।আর এই গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠান শুরুর মুহূর্তে আইআইটির গেটের সামনে শিক্ষাকে গৈরিক করণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ বিভিন্ন ভাবে শিক্ষাকে গৈরিক করণের কাজ করছে কেন্দ্রীয় সরকার।আর তারই প্রতিবাদে তাঁদের এই কর্মসূচি। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন…এলাকার আইনশৃঙ্খলার কথা ভেবে যাদবপুর কে ভাঙ্গা হলো দুটি থানায় 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top