রায়গঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা দিলীপ ঘোষের

রায়গঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি,২০২১:রায়গঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কয়েকশো বাইক র‍্যালি নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের পরিবর্তন যাত্রার রথে আসীন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে রায়গঞ্জ শহরের মোহনবাটি, মহাত্মা গান্ধী রোড, বিদ্রোহী মোড়, রাসবিহারী মার্কেট, দেবীনগর হয়ে কসবা মোড় পর্যন্ত বিজেপির পরিবর্তন যাত্রার রথ পরিক্রমা করে। রায়গঞ্জ শহরে পরিবর্তন যাত্রার রথ পরিক্রমা করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হেমতাবাদে একটি জনসভায় যোগ দিতে যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top