নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি,২০২১:পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ শান্তিপূর্ণ ভোট চায়,আসন্ন নির্বাচন শান্তি পূর্ন হবে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যপাল জগদ্বীপ ধনকর।
দুদিনের দার্জিলিং সফরে বুধবার বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছান রাজ্যপাল।দার্জিলিঙয়ে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব ২০২১ এ যোগদান করতে তিনি এসেছেন বলে জানা গিয়েছে।বাগডোগরা বিমান বন্দরে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পড়েছে সে প্রসঙ্গে তিনি বলেন ভারতের প্রতিটি নাগরিক শান্তিপূর্ণ ভাবে ভোট চায়।পশ্চিম বঙ্গে মানুষও শান্তিপূর্ণ ভোট চায়।তাই আমি মনে করি এবার সারা রাজ্যে শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে।কোন রকম অশান্তি হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।


















