কেন্দ্রে কৃষি আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলা কিসান ক্ষেতমজুর ট্রাক্টর মিছিল বহরমপুরে

কেন্দ্রে কৃষি আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলা কিসান ক্ষেতমজুর ট্রাক্টর মিছিল বহরমপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি,২০২১: কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস খেতমজুর সভাপতি আবদুল মতিনের নেতৃত্বে ট্রাকটার মিছিল বহরমপুরে।

বহরমপুর স্টেডিয়াম থেকে প্রায় ৩০০ ট্রাক্টর, ফিতে কেটে মিছিলের শুভ সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খান।

এই মিছিলে প্রতিটা কৃষককে একটি করে গামছা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কডিনেটর অশোক দাস আইজুদ্দিন মন্ডল সুকুমার অধিকারী অপূর্ব দত্ত ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের কৃষক ক্ষেতমজুর তৃণমূলের কর্মী সমর্থক বৃন্দ। এই টাকটার মিছিল বহরমপুর শহরের বিভিন্ন দিক যাত্রা করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top