নরেন্দ্র মোদি, অমিত শাহ অবৈধ নাগরিক, ঠাকুরনগরের সভায় আক্রমণ অভিষেকের

নরেন্দ্র মোদি, অমিত শাহ অবৈধ নাগরিক, ঠাকুরনগরের সভায় আক্রমণ অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৫ ফেব্রুয়ারি ২০২১উত্তর ২৪পরগণা:”মতুয়ারা অবৈধ নাগরিক হলে নরেন্দ্র মোদি অবৈধ নাগরিক। অমিত শাহ অবৈধ নাগরিক।

“বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের সভা থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে সিবিআই লেলিয়ে দিয়েছে। আমি তাতে ভয় পাই না। আমি বলছি, আপনারা সিবিআই, ইডি, এফএনসিআই লেলিয়ে দিন। কিছু পাবেন না। আপনি আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা থেকে থেকে বলব জয়বাংলা। বলব জয় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বদল নিয়ে অভিষেক তীব্র সমালোচনা করেন। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠাকুরনগর হাইস্কুলের পাশের মাঠে হেলিকপ্টার থেকে নেমে অভিষেক ঠাকুরবাড়িতে পুজো দিতে যান। তারপর মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন। মঞ্চে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, তাপস রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌগত রায়, নির্মল ঘোষ–সহ অন্যরা।

আরও পড়ুন….আগামী ২৬শে মার্চ থেকে চালু হচ্ছে এনজেপি থেকে ঢাকার যাত্রীবাহী ট্রেন

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top