নিজস্ব সংবাদদাতা ২৫ ফেব্রুয়ারি ২০২১ কোলকাতা:ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়। এবার আগুন লাগল লেক গার্ডেন্সে ঝুপড়িতে আগুন।
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই বেশ কয়েকটি বস্তি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। এদিন দুপুর ১টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। শেষমেশ তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।



















