নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর ২৬ ফেব্রুয়ারি ২০২১: নজিরবিহীন ভাবে বৃহস্পতিবার রাত্রি প্রায় ন’টা নাগাদ চারটি দাঁতাল হাতি মেদিনীপুর শহরে ঢুকে পড়ে।মেদিনীপুর কলেজ মাঠ, জেলাপরিষদ হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে হাতি।
যার ফলে মুহূর্তের মধ্যেই হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য মানুষ ছুটা ছুটি করে পালাতে থাকে।গোটা মেদিনীপুর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ,দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাতি তাড়াতে আসে দমকল বিভাগ ও বনবিভাগের কর্মীরা। যে ভাবে মেদিনীপুর শহরে ঢুকে হাতি তাণ্ডব শুরু করেছে তাতে ব্যাবসায়ী রা তাঁদের দোকান বন্ধ করে দিয়েছেন। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষেরা প্রাণে বাঁচতে রাস্তা থেকে নিরাপদ এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন।এর আগে কোন দিন মেদিনীপুর শহরের প্রাণ কেন্দ্র বলে পরিচিত কলেজ মাঠে হাতি এসে তাণ্ডব চালায় নি। তবে খাবারের সন্ধানে হাতি গুলি শহরের মধ্যে জঙ্গল থেকে চলে এসেছে বলে অনুমান করা হচ্ছে।পুলিশ ,দমকল ও বনবিভাগ এক সঙ্গে হাতি গুলিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে।তবে ওই ঘটনার ফলে মেদিনীপুর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



















