নিজস্ব সংবাদদাতা ২৭ ফেব্রুয়ারি ২০২১ মুর্শিদাবাদ: রেলে কাটা পড়ে মৃত্যু এক অজ্ঞাত পরিচিত মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ফরাক্কার জয়রামপুর এলাকায় ।
রেল পুলিশ সূত্রে জানা যায় মৃত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা সকাল বেলায় জয়রামপুরে রেল লাইনের উপর একটি মহিলার দুই টুকরো বডি দেখতে পায়।তার জেরে বেশ কিছু সময় আটকিয়ে পরে মালদা আজিমগঞ্জ লোকাল ট্রেন, তারপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, এটা খুন না আত্মহত্যা রেল পুলিশ তদন্ত করে দেখছে।
আরও পড়ুন…নির্বাচন ঘোষনার দিনেই ইসলামপুর শহরে চললো গুলি,খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক শহরবাসীর



















