গরমে কীভাবে নেবেন ত্বকের যত্ন রইলো কিছু ঘরোয়া টিপস

গরমে কীভাবে নেবেন ত্বকের যত্ন রইলো কিছু ঘরোয়া টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ফেব্রুয়ারি ২০২১শীত প্রায় চলে গেল। ফেব্রুয়ারি মাসের শেষে এসে মানুষের অনুভূতি যেন গরমকাল পড়ে গেছে।

রোদের তাপে এখনই টেকা দায় হয়ে উঠছে। এই গরমে কীভাবে যত্নে রাখবে নিজেকে চলুন তার কিছু টিপস দেখে নেওয়া যাক।শরীরকে উজ্জ্বল রাখতে খেতে হবে জল। তবে ফলও জলের অভাব মেটায়। ফলে বেশি করে ফল খান এবং ত্বককে করে তুলুন চির উজ্জ্বল। পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে মধু হলুদ লেবু অলিভ অয়েল এর মিশ্রণের প্যাক বানিয়ে নিয়ে সপ্তাহে অন্তত দু’দিন স্ক্রাব করুন।এখন করোনার কারণে নিত্য সঙ্গী হয়েছেন মাক্স এবং স্কার্ফ।তবে গরম থেকে রেহাই পেতে অবশ্যই ব্যবহার করুন সুতি স্কার্ফ ওড়না এতে সূর্যের রোদ সরাসরি আপনার গায়ে লাগবে না। যার ফলে ট্যান পড়ার কোন চান্সই নেই।পিঠ এইসব জায়গাতেও সানস্ক্রিন লাগাতে হবে। নতুবা রোদের তাপে মুখের সঙ্গে শরীরের বাকি অংশের রঙ এর পার্থক্য ঘটে যাবে। শীত চলে গেলেও ত্বক কে ধরে রাখতে অবশ্যই যে কোনো লোশান বা ক্রিম লাগান নিয়মিত এতে স্কিন ময়শ্চার হবে। গরমে বাইরে বেরোলে হালকা মেকআপ কে সঙ্গী করুন তাতে আপনার ঘামে মেকআপ নষ্ট হবে না

আরো পড়ুন…বাংলার রাজনীতির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্তে ব্রিগেডে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে আগমন হাজারও বাম কর্মী সমর্থকের

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top