রাতুরিয়া – অঙ্গদপুর শিল্পতালুকে বেসরকারী কারখানায় ডাকাতি,আহত নিরাপত্তারক্ষী 

রাতুরিয়া – অঙ্গদপুর শিল্পতালুকে বেসরকারী কারখানায় ডাকাতি,আহত নিরাপত্তারক্ষী 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ ফেব্রুয়ারি ২০২১ দুর্গাপুর :কোক ওভেন থানা এলাকার রাতুরিয়া – অঙ্গদপুর শিল্পতালুকে কারখানাগুলিতে প্রতিনিয়ত বাড়ছে দুষ্কৃতী তান্ডব। শনিবার ভোর রাতে কোকওভেন থানার অন্তর্গত এই অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে এক বেসরকারী কারখানায় ভয়াবহ ডাকাতি।

২৫ জনের এর দুষ্কতীদল একটি বেসরকারী কারখানার পাঁচিল কেটে এক বেসরকারী কারখানার ভেতরে ঢুকে মেকিনক্যাল বিভাগে ঢুকে কপারের প্লেট সহ দামী যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। দুস্কৃতীদের বাঁধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন অজিত কুমার নামে কারখানার বেসরকারী এক নিরাপত্তারক্ষীকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন….মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় সংস্কৃতি মহাউৎসব 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top