নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১দক্ষিণ ২৪পরগণা: ব্রিগেডে যাওয়া নিয়ে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে তৃণমূলের খণ্ডযুদ্ধ বেঁধেছিল। ভাঙরের সেই ঘটনায় পুলিশ সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও রাতে ইউনিস সরদার নামে আব্বাস সিদ্দিকীর অনুগামীকে গ্রেপ্তার করে।
পঞ্চায়েত অফিসে ভাংচুরের সময় একটি ভিডিও ফুটেজ উদ্ধার হয়। সেই ভিডিও ফুটজে ইউনিস সরদারকে নেতৃত্ব দিতে দেখা যায় বলে দাবি পুলিশের। সেই ভিডিও ফুটেজ এর সূত্র ধরেই ইউনিস সর্দারকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। গত রবিবার ব্রিগেডে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা বাধা দিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে খন্ড যুদ্ধ বাধে ভাঙড়ের দুর্গাপুরে। ঘটনায় ৬ তৃণমূল কর্মী আহত হয়। তাঁদেরকে চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ভোররাত এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিসকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।



















