ডিমের ট্রে জ্বালিয়ে মশা তাড়াতে গিয়ে ফলের দোকানে অগ্নিকাণ্ড মৃত এক ব্যক্তি

ডিমের ট্রে জ্বালিয়ে মশা তাড়াতে গিয়ে ফলের দোকানে অগ্নিকাণ্ড মৃত এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১ উত্তর ২৪পরগণা:মশার উৎপাতে ডিমেরট্রে জ্বালিয়ে বারাসত কলোনি মোড় সংলগ্ন একটি ফলের দোকানে অগ্নিকান্ড।মৃত ১,বারাসত থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

গতকাল রাতে মশার উৎপাত থেকে রেহাই পেতে ডিমের ট্রে জ্বালিয়ে ঘুমিয়ে পরে এক ব্যক্তি। ডিমের ট্রে থেকে আগুন লেগে যায় সেই গোডাউনের মধ্যে।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত কলোনী মোড় সংলগ্ন লক্ষীনারায়ন কলোনির ফলের গোডাউনের মধ্যে। ডিমের ট্রে থেকে আগুন লেগে মারা জান চন্দন মজুমদার নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় একটি ফলের দোকানে কাজ করতেন বলে জানা যায়।কাজের শেষে তিনি ঘুমাতে যান ওই গোডাউনে। সেখানে তিনি ডিমের ট্রে জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন।সেই ঘরের মধ্যে ফলের কার্টুন রাখা থাকে। সেই ফলের কার্টুনে আগুন লেগে যায় ।মুহুর্তে আগুন ছড়িয়ে পরে। ওই ব্যক্তি সেই আগুনে পুড়ে মারা যায়।ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এসে মৃতদেহ টাকে উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

আরও পড়ুন…শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে সুসম্পন্ন করতে সল্টলেকের বিভিন্ন ব্লক ঘুরে দেখলেন এসডিও বিশ্বজিৎ পান্ডা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top