নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: দেগঙ্গায় আব্বাস সিদ্দিকী পন্থী ISF সমর্থকদের ওপর তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের অত্যাচার,বারাসত হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।এমনকি মহিলাদের ধর্ষণের প্রচেষ্টা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
ব্রিগেডের সভায় আই এস এফ নিজেদের শক্তি প্রদর্শন করার পাশাপাশি জেলায় শুরু হয়ে গেল আই এস এফ ও তৃণমূলের সংঘাত সংঘর্ষ । উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার তিন আই এস এফ সমর্থকের পরিবার রবিবার রাতেই অভিযোগ আনলে তাঁরা ও তাঁদের পরিবারের মহিলারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়।ওই তিন জন আব্বাস সিদ্দিকীর অনুগামী ও আই এস এফ সমর্থক। রবিবার রাতে অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।আহতরা গোটা ঘটনার বিবরণ দিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। তাঁদের অভিযোগ সক্রিয় ভাবে আই এস এফ করার জেরে তাঁদের ওপরে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।আব্বাস সিদ্দিকী অনুগামী আক্রান্ত পরিবারের অভিযোগ তাঁদের লাঠি,রড দিয়ে মারধর করা হয় । তারপর পিস্তল মাথায় ঠেকিয়ে ভয় দেখায় এবং পিস্তল দিয়েও আঘাত করা হয়। এছাড়াও বাড়ি ভাঙচুর করা হয়। মহিলারাও নিগ্রহের হাত থেকে নিস্তার পাননি বলেই অভিযোগ। অভিযোগ পত্রে বলা হয়েছে -বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের ব্লাউজ ছিঁড়ে দেয়, শাড়ি খুলে ধর্ষণ করার চেষ্টা করে দুষ্কৃতীরা ।মহিলারা কোনভাবে তাঁদের হাত থেকে আত্মরক্ষা করলে তাঁরা পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় ।আহত ও নিগৃহীতা দুই মহিলা দেগঙ্গা থানায় একযোগে অভিযোগ দায়ের করেছেন। তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। তৃণমূল স্থানীয় নেতৃত্ব এই ঘটনার সাথে তাদের যোগসুত্র নস্যাৎ করেছে ।আহতরা বারসত হাসপাতালে চিকিৎসাধিন।
আরও পড়ুন…ডিমের ট্রে জ্বালিয়ে মশা তাড়াতে গিয়ে ফলের দোকানে অগ্নিকাণ্ড মৃত এক ব্যক্তি



















