নিজস্ব সংবাদদাতা ৮ মার্চ ২০২১উত্তর দিনাজপুর: ন্যাশনাল হাইওয়ে ফোরলেন কাজে ধূলো বালিতে অতিষ্ট সংলগ্ন এলাকার বাসিন্দারা। অবিলম্বে রাস্তা নির্মান শেষ করে তাদের এই দুর্বিষহ অবস্থা নিরসনের দাবিতে ৩৪ নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখালো রায়গঞ্জ থানার রূপাহার গ্রামের বাসিন্দারা।
জাতীয় সড়ক অবরোধ শুনেই ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু অনড় আন্দোলনকারীরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। এদিকে জাতীয় সড়ক ফোরলেন করার দায়িত্বে থাকা ন্যাশনাল হাইওয়ে অথরিটির কোনও আধিকারিকের দেখা মেলেনি। ফলে রায়গঞ্জের রূপাহারে ৩৪ নম্বর জাতীয় অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। অবরোধে আটকে পড়ে সমস্যায় পড়েছেন মাল বোঝাই দূরপাল্লার লড়ি থেকে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। গত তিন বছর ধরে রায়গঞ্জের রূপাহার থেকে বিভিন্ন গ্রাম হয়ে পানিশালা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারন ও ফোরলেন নির্মানের কাজ করে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু আজ অবধি জাতীয় সড়কে পীচ পড়েনি। প্রতিনিয়ত বালু ও মাটি বোঝাই ডাম্পার রূপাহার সংলগ্ন এলাকা দিয়ে চলাচল করায় চরম সমস্যায় ভুগছেন আশপাশের এলাকার বাড়িঘড়ের বাসিন্দারা। নির্মিয়মান জাতীয় সড়ক সম্প্রসারনের কাজের কারনে সবসময় এলাকা ধূলি ধূসরিত হয়ে থাকছে। বাড়িঘর সহ এমনকি রান্নার সামগ্রীতেও ধূলো আর বালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা জানালেও কর্ণপাত করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাই বাধ্য তাদের সমস্যা সমাধানের দাবিতে এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করল স্থানীয় বাসিন্দারা। মূলত গ্রামের মহিলারাই এই আন্দোলনে শামিল হয়েছেন। তাদের দাবি যতক্ষন না জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা প্রশাসন তাদের এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন ততক্ষণ তাদের এই জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি চলবে। গ্রামবাসীদের এই জাতীয় সড়ক অবরোধের জেরে চরম নাকাল হচ্ছেন ৩৪ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের।
আরো পড়ুন…ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা



















