বাংলা ছবির অবস্থা খারাপ বলেই কেরিয়ার বানাতে সকলে রাজনীতিতে ভিড়ছেন বারাসাতে মন্তব্য চিরঞ্জিৎ চক্রবর্তীর

বাংলা ছবির অবস্থা খারাপ বলেই কেরিয়ার বানাতে সকলে রাজনীতিতে ভিড়ছেন বারাসাতে মন্তব্য চিরঞ্জিৎ চক্রবর্তীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১ উত্তর ২৪পরগণা: বাংলা ছবির অবস্থা খুব খারাপ তাই কেরিয়ার বানাতে অনেকেই আসছে রাজনীতিতে।বারাসাতে মন্তব্য চিরঞ্জিৎ চক্রবর্তীর।তিনি বলেন টলিউড ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ,করোনা সময়কালে ছবি নেই,ফাংশান নেই।

ফলে অনেকেই রাজনৈতিক প্লাটফর্ম খুজতে চলে আসছে বিভিন্ন দলে।যারা টলিউড ছেড়ে হিন্দিতে কেরিয়ার গড়ার সপ্ন দেখছে তারা বিজেপিতে যাচ্ছে আর কিছু রাজনৈতিক কেরিয়ার বানানোর স্বপ্ন নিয়ে আসছে তৃণমূলে।মানুষের ভাল করবো,তাদের জন্য কাজ করবো বলে যেসব কলাকুশলীরা রাজনীতিতে আসছেন,যদি সিনেমার কাজ থাকত তাহলে হয়তো আসতে পারতো না বলে ব্যাখ্যা চিরঞ্জিৎ চক্রবর্তীর।অন্যদিকে বারাসতে এবারের বামেদের ফরোয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলে গত দশ বছর ধরেই দাড়াচ্ছেন তিনি,জিততে পারছেন না।আর বিজেপি থেকে দাড়াচ্ছেন ডঃ সনাতন ব্যানার্জি।দুজনের উদ্দেশ্যেই চিরঞ্জিৎ বাবুর বক্তব্য তারা তাদের মত লড়বে।কারোর বিরুদ্ধেই তিনি কিছু বলেন না,বলবেনও না,এবার তিনি বারাসতে ঘরের ছেলে হয়ে লড়বেন বলে জানান চিরঞ্জিৎ চক্রবর্তী।

আরও পড়ুন…হুগলীর উওরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের ভোটপ্রচার

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top