চোখে ছানি পড়া আটকাতে আগে থেকেই খান কিউই ফল

চোখে ছানি পড়া আটকাতে আগে থেকেই খান কিউই ফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ মার্চ ২০২১: ছোটবেলা থেকেই একটি ব্যতিক্রমী ফল হল কিউই ফল। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হলেও আমাদের প্রত্যেকের বাড়িতে আম-কাঁঠালের মত কিউই ফল জায়গা করে উঠতে পারেনি।

কিন্তু জানেন কি এই ফলটির স্বাস্থ্য উপকারিতা প্রচুর।যে কোন ব্যক্তি এই ফল নিয়মিত খেলে নানারকম সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক মানুষই অনিদ্রাজনিত রোগে ভুগছেন। গবেষণা বলছে কিউই ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঘুমের ব্যাধি কাটাতে খুবই উপকারী। ছোট থেকেই এই ফল খাবার অভ্যাস থাকলে চোখের ছানি পড়বে না ভবিষ্যতে কারণ এতে থাকে ভিটামিন এ ও ফাইটোকেমিক্যাল। যা চোখের ছানি প্রতিরোধ করে।কিউই ফলের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম হার্ট ভালো রাখে। এছাড়া রক্তে ফ্যাটের পরিমাণ কমিয়ে ব্লকেজ প্রতিরোধ করে। এই ফলে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ,লোহা ম্যাগনেসিয়াম ,বি ১২ থাকায় রক্ত সঞ্চালন কে ঠিক রাখে এবং হাড় ও দাঁত ভালো রাখে। তাই শরীরকে ভিতর থেকে ঠিক রাখতে নিয়মিত খান কিউই ফল।

আরো পড়ুন…হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top