দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ মার্চ ২০২১:সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন।

এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে চড়ে তাজপুর যাচ্ছিলেন জনাদশেক পর্যটক। টোল প্লাজার কাছে বাসটি দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি ট্রেলার সামনে দাঁড়ানো একটি ট্রেলারকে ধাক্কা মারে। তার জেরে দ্বিতীয় ট্রেলারটির সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পিছনের ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন….তৃতীয় সংক্রমণ ইতালিতে আছড়ে পড়ার আগেই ইতালি ঘোষিত হচ্ছে রেড জোনে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top