নিজস্ব সংবাদদাতা ১৩ মার্চ ২০২১কোলকাতা: ঘাটাল ,পিংলা,সবং এলাকায় একসময়ে চুটিয়ে বিজেপির সংগঠন করেছিলেন বর্তমান বিজেপির ঘাটাল জেলার সাংগঠনিক সহ সভাপতি দেবাশীষ চট্টোপাধ্যায়।কেন্দ্রীয় সরকারের মিথ্যা প্রতিশ্রুতির বন্যায় ও বাংলা বিরোধী বিজেপির মনোভাবে অতিষ্ট হয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতাকা তুলে নিলেন হাতে দেবাশীষ বাবু।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন বিজেপি এই নেতা ও তার অনুগামীরা। দেবাশীষ বাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করে অঙ্গিকার করেন বিজেপিকে পরাস্ত করতে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবে তিনি ও তার সঙ্গে বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারি সমর্থক ও নেতৃত্বরা।তার দাবি বিজেপি শ্লোগান এই বার দোশো পার বিজেপির শ্লোগানকে বাংলার মানুষ ছুড়ে বাংলা পাড় করিয়ে দেবে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃতীয় বারের জন্য তৈরি হবে মা মাটি মানুষের সরকার।
আরও পড়ুন….আসানসোলে দক্ষিণ থানা অন্তর্গত বিএনআর সংলগ্ন এলাকায় এক তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড



















