নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১শিলিগুড়ি: রবিবার ছুটির দিনে ভোট প্রচারে উত্তরবঙ্গের হেভিওয়েট দুই প্রার্থী। সপ্তাহের শেষ দিন ছুটি কে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারে নামলো শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য অন্যদিকে ডামগ্রাম- ফুলবাড়ির বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।
এদিন নির্বাচনী প্রচারে বার হয়ে অশোক ভট্টাচার্য জানান ভালই সাড়া পাচ্ছেন ভোট দাতাদের। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওম প্রকাশ মিশ্র অন্যদিকে ডাবগ্রামে ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের প্রতিদ্বন্দ্বিতা করচ্ছে সংযুক্ত মোর্চার সমর্থিত দিলিপ সিং। পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা অপেক্ষা এলাকাবাসীরা। ভারতীয় জনতা পার্টীর পক্ষ থেকে এই ২ কেন্দ্র পুরাতন প্রার্থীকে পুনরায় প্রার্থী করে না নতুন কোন মুখ নিয়ে আসে এবারের বিধানসভার নির্বাচনে বিরোধীদের সাথে প্রতিদ্বন্দিতা করতে সেই দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
আরো পড়ুন….“দাদা তুমি এগিয়ে চলো” প্রাক্তন বিধায়ক কে নিয়ে বসিরহাটে পরলো পোস্টার



















