শ্রদ্ধার সাথে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম শহীদ দিবস

শ্রদ্ধার সাথে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম শহীদ দিবস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৪মার্চ ২০২১দার্জিলিং: শ্রদ্ধার সাথে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম শহীদ দিবস। ২০০৭ সালের ১৪ মার্চ অজানা, অখ্যাত এক গ্রামের নাম নন্দীগ্রাম।

সামান্য এক কৃষক আন্দোলনকে কেন্দ্র করে সকলের নজরে আসে নন্দীগ্রামে ১৪ জন মানুষের মৃত্যর ঘটনায়। এরপর থেকেই তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিকে নন্দীগ্রাম শহীদ দিবস হিসেবে পালন করা হয়। সারা রাজ্যের পাশাপাশি নন্দীগ্রামে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। রবিবার নন্দীগ্রাম শহীদ দিবস উপলক্ষে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চম্পাসারিতে শহীদ বেদীতে ফুল দিয়ে মৃত ১৪ জনের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য।

আরও পড়ুন…সালানপুর পুলিশের চেষ্টায় উদ্ধার হল ছিনতাই হয়ে যাওয়া টাকা ও ব্যাংকের পাস বুক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top