নিজস্ব সংবাদদাতা ১৪ মার্চ ২০২১বীরভূম: বিজেপি কর্মীদের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেওয়াল লিখন মুছে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া ও বাগদী পাড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বরং তিনি আবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখন দখল করার অভিযোগ এনেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের তরফ থেকে সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন…মুখ্যমন্ত্রী আবারও তার প্রতিবাদী ব্যক্তিত্বের প্রমাণ দিলেন হাজরা মোড়ের পদযাত্রায়



















