নিজস্ব সংবাদদাতা ২৬ মার্চ ২০২১ সল্টলেক: করোনা ভাইরাস থেকে পুনরায় এলাকাবাসীকে সচেতন করতে পথে নামলো বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। রাজ্যে প্রতিনিয়ত সংক্রমণ বাড়ছে করোনার।
দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। সাধারণ মানুষ অতীতে যথেষ্ট সংযম দেখিয়েছিলেন। পুনরায় কঠিন পরিস্থিতিতে তারা সচেতন থাকবেন ।গতকাল বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০ পার করেছে এবং নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বহু মানুষ। রবিবার দোল উৎসব নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন। সাধারণ মানুষ এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পথে নেমেছেন পুলিশ প্রশাসন,করছেন সতর্কতামূলক প্রচার। মানুষ কে সচেতনতার পাঠ পড়াচ্ছেন মাইকিং করে। মাক্স ছাড়া বিধান নগরের যে সকল আবাসিক রাস্তায় বের হচ্ছে তাদের পরিয়ে দিচ্ছেন মাক্স।
আরও পড়ুন…শিলিগুড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি দোকান



















