পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে বাইক হাঁটিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল প্রার্থীর 

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে বাইক হাঁটিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল প্রার্থীর 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ মার্চ ২০২১ উত্তর ২৪পরগণা: বিগত বেশ কিছুদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লাগাম ছাড়া সঙ্গে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বিপাকে আমজনতা। বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খেটে খাওয়া পরিবার গুলোতে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বিভীষিকার চেহারা নিয়েছে।

যাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা।গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের ফলে ঠিকমতো রান্না করাও দুষ্কর হয়ে উঠছে। অন্যদিকে ,নৌকা, ভটভটি ও লঞ্চের মতো একাধিক জলযান। যেগুলি সুন্দরবনের গতিকে বৃদ্ধি করে ও যাতে নদীমাতৃক সুন্দরবনের কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকে সেই সমস্ত ভটভটি ও লঞ্চ মালিকরা। তারই প্রতিবাদে এদিন বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার বাসন্তী হাইওয়ের সরবেড়িয়াতে প্রচারের ফাঁকে বাইক ঠেলে ও হাঁটিয়ে নিয়ে অভিনব প্রতিবাদে সামিল সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো। তার সঙ্গে ছিলেন সন্দেশখালি তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই মিছিলে পা মেলান অসংখ্য মহিলারা। বিশেষ করে গ্যাসের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন, সেই মহিলারা প্রতীকী সিলিন্ডার নিয়ে বাসন্তী হাইওয়েতে মিছিলে সামিল হন।

আরও পড়ুন…..বহরমপুরবাসী তার সাথে আছে তাই জয়ী তিনি হবেনই প্রচারে বেরিয়ে মন্তব্য করলেন নারুগোপাল মুখার্জি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top