খড়গপুরে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী

খড়গপুরে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ মার্চ ২০২১: গত শনিবার প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, এরপর এই দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি শুরু। আগামী ১লা এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচনের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, দাসপুর, চন্দ্রকোনা, ঘাটাল, ডেবরা, পিংলা, সবং, নারায়নগড় ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র।

মঙ্গলবার খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় (হিরন) সমর্থনে ভোটের প্রচারে রোড শো করে ভোটের প্রচার করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এইদিন কলাইকুন্ডা তে হেলিপ্যাডে নেমে খড়গপুর রাম মন্দির থেকে শুরু করে ইন্দা রিলায়েন্স পেট্রোল পাম্প পর্যন্ত রোড শো এর মাধ্যমে গোটা এলাকা প্রচার করলেন।এই রোড শো দেখতে খড়্গপুরের বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। শেষ শেষবেলায় তারকা প্রচারক পেয়ে খুশি খড়গপুর এর বিজেপি কর্মী সমর্থকরা। তবে এই রোড শো কে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থক এবং এলাকাবাসীর মধ্যে।

আরো পড়ুন….পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে বাইক হাঁটিয়ে অভিনব প্রতিবাদ তৃণমূল প্রার্থীর 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top