যান্ত্রিক গোলযোগের কারণে নিমেষে পুড়ে ছাই চার চাকা গাড়ি 

যান্ত্রিক গোলযোগের কারণে নিমেষে পুড়ে ছাই চার চাকা গাড়ি 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পশ্চিম বর্ধমান দুর্গাপুর ৩০ মার্চ ২০২১:মুচিপাড়ায় ২নং জাতীয় সড়কের সার্ভিস রোডে একটি চারচাকা গাড়ি দাউদাউ করে আগুনে পুড়ে ছাই । দমকলের ১ টি ইঞ্জিন এসে আগুন নেভায় । কোন হতাহতের খবর নেই ।

আজ দুর্গাপুরে প্রচন্ড গরম সেই কারনে আগুন না অন্য কোন কারন জানা যায় নি । দমকল কর্মীদের অনুমান, যান্ত্রিক গোলযোগের কারনেই আচমকা আগুন ধরে গিয়েছে । তবে এভাবে আচমকাই আগুন লেগে যাওয়া এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটির পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । মুচিপাড়ায় আমবাগানের দিকে সার্ভিস রোডে একটি চারচাকা গাড়ি যেতে যেতেই আগুন ধরে যায় ইঞ্জিনে । স্থানীয়রা দেখেন দুইজন ব্যক্তি মুহুর্তের মধ্যে বের হয়ে আসেন গাড়ি থেকে । এরপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি । দমকলের ইঞ্জিন আসে আগুন নেভাতে । জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নির্দিষ্ট গ্যারাজে যাচ্ছিল । সার্ভিস রোডে গাড়িটিতে আগুন ধরে যায় তবে কেউ হতাহত হয়নি ।

আরো পড়ুন….ইংরেজবাজার থানার ৫২ বিঘা জমি থেকে উদ্ধার ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top