নিজস্ব সংবাদদাতা ২ এপ্রিল ২০২১শিলিগুড়ি: “খেলা হবে” আমাদের শ্লোগান কে বিকৃত করে মারকাটারিতে নেমেছে বিজেপি। তাঁর চাক্ষুষ নিদর্শন দেখলো গোটা বাংলার মানুষ।গতকালকের নন্দীগ্রামের নির্বাচনে বলে জানান ওমপ্রকাশ।
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই সব রাজনৈতিক দলের প্রচারের পারদের মাত্রা বেড়ে চলেছে।সেই নিদর্শন দেখলেন ২৩ নম্বর ওর্য়াডের নাগরিকরা।আজ ২৩ নম্বর ওর্য়াড কমিটির উদ্যোগে ওর্য়াড কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এই শোভাযাত্রায় শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে ওর্য়াড কমিটির সভাপতি বিষ্ণু সাহা মদন ভট্টাচার্য ও অন্যদের কে সঙ্গে নিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ ঘুরে বেরান।ওমপ্রকাশবাবু পদযাত্রায় হাঁটতে হাঁটতে আমাদের কে অভিযোগ করেন গতকাল নন্দীগ্রামে যেভাবে নির্বাচন হয়েছে পুরো দায় নির্বাচন কমিশন কে নিতে হবে এবং বিজেপির গুন্ডারা ইচ্ছাকৃত ভাবে ঝামেলা সৃষ্টি করে ভেবেছে নির্বাচনের বৈতরণী পার হবে তাঁরা জানে না উল্টো দিকে মমতা বন্দোপাধ্যায়ের নামক মহিলা হুইলচেয়ারে বসে আছেন ।
আরো পড়ুন…ডায়মন্ড হারবারে দীপক হালদারের উপর হামলার ঘটনায় অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের



















