অ্যাম্বুলেন্স রূপান্তরিত হয়ে গেল পুলিশের টহলদারি ভ্যানে সমালোচনায় মুখর জেলাবাসী

অ্যাম্বুলেন্স রূপান্তরিত হয়ে গেল পুলিশের টহলদারি ভ্যানে সমালোচনায় মুখর জেলাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১উত্তর দিনাজপুর: সিপিআইএম বিধায়ক তহবিলের টাকায় রোগী পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স পুলিশের বদান্যতায় তা রূপান্তরিত হয়ে গেল পুলিশের টহলদারি ভ্যান। অ্যাম্বুলেন্সের এই চরিত্র বদলানোর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায়।

পুলিশের এই অত্যন্ত নিন্দনীয় কাজের সমালোচনায় মুখর হয়েছেন জেলার বিরোধী দলগুলির রাজনৈতিক নেতৃত্বরা। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। উল্টে খবর করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে। লকডাউনের সময় নিয়মবিধি ভেঙে ওই অ্যাম্বুলেন্সটি যাত্রী পরিবহনের সময় কালিয়াগঞ্জ থানার পুলিশ আটক হয়েছিল। প্রায় একবছর কাল কালিয়াগঞ্জ থানার হেপাজতে ছিল WB 59B 2631 নম্বরের এই অ্যাম্বুলেন্স। আচমকা সেই অ্যাম্বুলেন্সটিই পুলিশের টহলদারি ভ্যানে রূপান্তরিত করে নিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জ থানার হেপাজতে থাকা অ্যাম্বুলেন্স পুলিশের জিপে পরিনত হওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলাজুড়ে। পুলিশের জিপে রূপান্তরিত হওয়া এই অ্যাম্বুলেন্সটি হেমতাবাদের প্রাক্তন সিপিআইএম বিধায়ক খগেন্দ্র নাথ সিংহের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কেনা। যাতে হেমতাবাদ বিধানসভা এলাকার রোগীদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে কিংবা রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। ২০১৫ সালে হেমতাবাদ বিধানসভা এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বিধায়ক খগেন্দ্র নাথ সিংহের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছিল। করোনা সময়কালে লকডাউন পর্বে ২০২০ সালের ২০ এপ্রিল কালিয়াগঞ্জের ফতেপুরে কালিয়াগঞ্জ থানার পুলিশের নাকা চেকিংয়ের সময় আটক করা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। এরপর থেকে কালিয়াগঞ্জ থানাতেই পড়েছিল হেমতাবাদের প্রাক্তন সিপিআইএম বিধায়ক খগেন্দ্র নাথ সিংহের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে প্রদেয় এই অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের গায়ে বিধায়কের নাম মুছে দিয়ে পুলিশের স্টিকার লাগিয়ে দিয়ে এটিকে পুলিশের টহলদারি ভ্যান তৈরি করে ফেলেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশের এই নিন্দনীয় কাজে সমালোচনার ঝড় উঠেছে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে। সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, কালিয়াগঞ্জ থানার পুলিশের এই কাজের নিন্দা করার ভাষা নেই। তিনি এও বলেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে আর এরাজ্যে পুলিশের এই ধরনের কাজ খুবই স্বাভাবিক। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই হচ্ছে মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা। অপরদিকে আর এক শাসক বিরোধী রাজনৈতিক দল বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রাজ্য সরকার যে দেউলিয়া হয়ে গিয়েছে এটাই তার অন্যতম প্রমান। একজন বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় প্রদান অ্যাম্বুলেন্স যা মানুষের পরিষেবার জন্য দেওয়া হয়েছিল তা পুলিশ জিপে পরিনত করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন…বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top