নিজস্ব সংবাদদাতা ৩রা এপ্রিল ২০২১পশ্চিম মেদিনীপুর: হাওড়া সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন ধাক্কায় মৃত্যু হল তিন রেল কর্মীর। দক্ষিণপূর্ব রেলওয়ে ডুয়া বালিচক স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে।
মিডিল লাইন দিয়ে স্পেশাল ট্রেনটি খড়গপুর এর দিকে যাওয়ার সময় ধাক্কা দেয় কর্মরত চার রেল কর্মীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন কর্মীর, আহত হন এক রেল কর্মী। তাকে খড়গপুর রেল ওয়ে হাসপতালে ভর্তি করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ।যখন ওই মিডিল লাইনে কাজ করছিলেন রেলের গ্যাং ম্যান রা তখন ওই স্পেশাল ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে যায়।খবর পেয়ে বালিচক স্টেশন থেকে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আহত ও নিহত রেল কর্মীদের।খড়গপুর ডি আর এম অফিস থেকেও আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে সি পি আর ও সঞ্জয় ঘোষ জানিয়েছেন, তিন গ্যাং ম্যানের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু দুঃখের সংবাদ। তবে সব রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন…অ্যাম্বুলেন্স রূপান্তরিত হয়ে গেল পুলিশের টহলদারি ভ্যানে সমালোচনায় মুখর জেলাবাসী



















