নিজস্ব সংবাদদাতা ৬ এপ্রিল ২০২১ভোট শুরুর আগেই হিংসা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হিনচে খালি গ্রামে। গণেশ কেউট নামে এক বিজেপি কর্মীকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সোমবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ভোট শুরুর আগেই উত্তেজনা ছড়িয়েছে ক্যানিং এলাকায়। ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
আরো পড়ুন…ভোট দিতে বাধা দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএস কর্মীদের হাতাহাতি ক্যানিংয়ে



















