রাজনৈতিক সমাবেশ আর নয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজনৈতিক সমাবেশ আর নয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ১৯ এপ্রিল ২০২১: প্রতিনিয়ত বেড়েই চলেছে পশ্চিমবাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। নাজেহাল গোটা দেশবাসী।

এই মারণ ভাইরাস আটকাতে রাজনৈতিক সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রচারের শেষ দিন অর্থাৎ ২৬ এপ্রিল শুধু মাত্র প্রতীকী সভা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যের যে সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভা হওয়ার কথা ছিল সেখানে সভা ৩০ মিনিটের বেশি দীর্ঘস্থায়ী হবেনা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, ” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতায় আর কোনো প্রচার চালাবেন না”। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বিজেপি দল। যেকোন একটি দল প্রচার বন্ধ করার পর অন্য দল যদি নিজেদের নির্বাচনের প্রচারে লাগাম না টানে তবে মানুষকে চিন্তা করে কাটাতে হবে।এমত পরিস্থিতিতে তিন দফার ভোটকে একসাথে নিতে নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন যদিও এর কোনো সদুত্তর এখনও আসেনি।

আরও পড়ুন…বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বীরভূমের ডোমাইপুর গ্রাম

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top