কোচবিহারে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার মোট ৬ জন

কোচবিহারে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার মোট ৬ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ এপ্রিল ২০২১ কোচবিহার: ফের বড়  সাফল্য পেলো   কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার মোট ৬ জন ।

এদিন গোপন সূত্র থেকে খবর পেয়ে কোচবিহার ভারত কলোনি এলাকা থেকে ৬জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মাঘপালা নিবাসী বাসুদেব সরকার ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল । ওই বাড়িতেই গতকাল রাতে জমায়েত হয় কোচবিহার দিনহাটার দুইজন আসামের একজন ও উত্তরপ্রদেশের দুজন ব্যক্তি । আজ ভোর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার একটি টাস্কফোর্স ওই বাড়িতে হানা দিলে সেখান থেকেই ছয়জনকে গ্রেফতার করা হয় এবং দুটি আগ্নেয়াস্ত্রসহ ৯রাউন্ড ৭.৬mm কার্তুজ ও ৮mm একটি কার্তুজ সহ ২০বোতল অবৈধ কফ সিরাফ উদ্ধার করা হয় । আজ কোচবিহার পুলিশ সুপার দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার দেবাশীষ ধর জানান , কুচবিহারের এক স্বনামধন্য ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টাতেই তারা জড়ো হয়েছিল । তাদের পুলিশ রিমান্ডে নিয়ে আরো তদন্ত চালানো হবে ।

আরও পড়ুন…রাজনৈতিক সমাবেশ আর নয় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top