পূর্ব বর্ধমানে আগুনে পুড়লো বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগের তীরে তৃণমূল

পূর্ব বর্ধমানে আগুনে পুড়লো বিজেপির দলীয় কার্যালয়, অভিযোগের তীরে তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ এপ্রিল ২০২১পূর্ব বর্ধমান: আগুনে পুড়লো বিজেপির দলীয় কার্যালয়।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সাকো গ্রামে।

বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতা যাদব বাগ বলেন ভোটের দিন এখানে অশান্তি হয়।তারপর থেকে তৃণমূল কংগ্রেসের মিথ্যা মামলায় বিজেপির কর্মীরা ঘরছাড়া।গতরাতে তৃণমূলের লোকজন আগুন ধরিয়ে দিয়েছে। বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই।

আরো পড়ুন…বীরভূমের ময়ূরেশ্বর বোমা বিস্ফোরণ, মৃত এক আহত দুই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top