করোনা থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিল রেল প্রশাসন

করোনা থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিল রেল প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২০ এপ্রিল ২০২১ দক্ষিণ ২৪পরগণা (ডায়মন্ডহারবার): দিনের-পর-দিন ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের প্রকোপ, আর যার জেরে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। ইতিমধ্যেই শিয়ালদহ দক্ষিণ শাখার বেশকিছু রেলকর্মীর করোনা পজেটিভ হওয়ায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।

ঠিক তেমনি রেল দপ্তর এর পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ মূলত যেখানটায় আগে স্টেশনে থুতু ফেললে বা মাক্স না পড়লে ১০০ টাকা জরিমানা ছিল তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা ।মূলত মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ডায়মন্ড হারবার স্টেশন চত্বরে দেখা গেল জিআরপি পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ। যারা মাস্ক পরে আসছেন না তাদের যেমন একদিকে মাক্স পড়তে বাধ্য করা হচ্ছে ঠিক তেমনই ফিরিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি চলছে মাইকিং প্রচার। তবে এদিন বেশকিছু মানুষের মুখে মাক্স দেখা গেলেও ছিল না অনেকেরই ।তাই করোনার সাথে মোকাবিলা করতে গেলে সচেতন হতে হবে আগে আমাদের নিজেদেরকে।

আরো পড়ুন…দুর্গাপুরে বেসরকারি কারখানায় ভাটি ব্লাস্টে মৃত ১, আহত ২

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top