স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২০ এপ্রিল ২০২১:এইমসের ট্রমা সেন্টারে করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চিকিৎসা চলছিল। উল্লেখ্য কোভ্যাক্সিনের ২ ডোজ় নেওয়ার পরও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হন।

তাঁর শারীরিক অবস্থা একটি টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।তিনি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে যথাসম্ভব ভাল চিকিৎসা পরিষেবার মধ্যে রাখা হয়েছে।গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে মনমোহন সিং টিকা সংক্রান্ত পরামর্শ দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে ‘প্রথম সারির যোদ্ধা’ নির্ধারণের দায়িত্ব রাজ্যের হাতে ছাড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। মনমোহন সিং আর্জি জানিয়েছিলেন, ৪৫ বছরের নীচে হলেও কাকে ভ্যাকসিন দেওয়া হবে, তা নির্ধারণের কাজ রাজ্য় সরকারকে দেওয়া হোক। এ ছাড়াও পর্যাপ্ত ভ্যাকসিন জোগানের পক্ষে সওয়ার করেছিলেন তিনি।

আরো পড়ুন…করোনা সংক্রমণ রোধে লোকশিল্পীদের নিয়ে পথনাটিকা ও ঝুমুর গানের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হল সচেতনতার বার্তা

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top