ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বেলুরমঠ

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বেলুরমঠ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২১ এপ্রিল ২০২১হাওড়া: কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব।ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বেলুরমঠ। মন্দিরের আবাসিক সন্ন্যাসী, ভক্ত ও দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে।

সম্প্রতি দেশ তথা রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে। প্রতিদিন বেড়েই চলেছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। আর তার মধ্যেই অশনি সংকেত দেখছেন রাজ্যের চিকিৎসক মহল। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করছেন তারা। এরই মধ্যে রামকৃষ্ণ মিশন ও বেলুরমঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামীকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বেলুরমঠ। এই মর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। তাতে বেলুরমঠের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ মঠ ও মিশনের ভক্তদের প্রতি ভিডিও বার্তার মাধ্যমে বেলুরমঠ বন্ধ রাখার সিদ্ধান্ত জানাচ্ছেন। তিনি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঠ ও মিশনের সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের সাহায্য ও সহযোগিতা প্রার্থনা করেন। ভিডিও বার্তায় মহারাজ জানান আগামী ২২ শে এপ্রিল ২০২১ থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুরমঠ বন্ধ থাকবে। তবে মঠের ভক্তদের জন্য বেলুরমঠের ইউটিউব চ্যানেল থেকে তারা বেলুরমঠের সন্ধ্যারতি ও সমস্ত পুজো সরাসরি দেখতে পারবেন বলেই খবর বেলুরমঠ সূত্রে।প্রসঙ্গত কোভিড – ১৯ এর প্রাদুর্ভাব কম হওয়ার জন্য চলতি বছরের ১০ ই ফেব্রুয়ারি বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। সকাল ৮:৩০ থেকে ১১:০০ এবং বিকেল তিনটে তিরিশ থেকে পাঁচ টা পর্যন্ত বেলুড় মঠ খোলা হয়েছিল মঠের ভক্ত ও দর্শনার্থীদের জন্য। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান করা বা মহারাজ কে প্রণাম এখন আগের মতোই বন্ধ রাখা হয়েছিল। পরবর্তী সময়ে বিচার-বিবেচনা করে সেগুলো ধীরে ধীরে চালু করা হবে বলেই জানানো হয়েছিলকর্তৃপক্ষের তরফে। কোভিদ বিধি মেনেই ভক্ত এবং দর্শনার্থীদের কে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যেমন মাস্ক পড়ে, স্যানিটাইজ হয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দেওয়া হচ্ছিল প্রবেশের অনুমতি।গত বছরের ২৫ শে মার্চ বেলুরমঠ বন্ধ হয়েছিল প্রথমবার। তারপরে প্রায় ৮০ দিন বাদে খোলা হয়েছিল বেলুরমঠ প্রাঙ্গণ অনেক নিয়ম বিধি মেনে। তারপর পুনরায় বেলুড়মঠে সংক্রমন শুরু হলে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বেলুরমঠ। আর এবারে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি হওয়ার জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। বেলুরমঠ ও মন্দিরে আসা অগুনতি ভক্তদের এখন অপেক্ষা করতে হবে আবার কবে বেলুরমঠ চালু হবে।

আরও পড়ুন…করোনা আক্রান্ত হলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নুর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top