নিজস্ব সংবাদদাতা ২১ এপ্রিল ২০২১ সল্টলেক: সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস দেবেন্দ্রনাথ বিশ্বাস ইডি দপ্তরে এসেছেন ।২০০৬ সালে রানাঘাট পূর্ব বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন।
তারপরে সারদা গোষ্ঠীর সুদীপ্ত সেনের একটি আইপিএস গোষ্ঠী তৈরি করে সেখানে দেবেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন সারদার রিয়েলিটি গ্রুপের সিকিউরিটি। সিকিউরিটি বিষয়ক সমস্ত কিছু দেখাশোনা করতেন সেক্ষেত্রে তিনি সারদা গোষ্ঠীর থেকে কি কি সুবিধা নিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন সমস্ত বিষয় জানতে তাকে তলব করা হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় সারদার দুর্নীতি শুরু হওয়ার আগেই তিনি ওই কোম্পানির চাকরি থেকে পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন…শিবপুরের শালিমারে গুলি করে খুনের চেষ্টা তৃণমূল কংগ্রেস কর্মীকে



















