নিউজ ডেস্ক ২২ এপ্রিল ২০২১: ফের করোনার থাকা রাজনৈতিক মহলে। করোনা আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের লোকসভার সংসদ অধীর রঞ্জন চৌধুরী।
বুধবার একটি টুইট করে নিজেই করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আনেন তিনি। উল্লেখ্য কিছুদিন আগেই সব আছে রে শারীরিক অসুস্থতার কারণে চলে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।বুধবার করোনা আক্রান্ত হয়েছেন বরঞ্চা বিধানসভার কংগ্রেস সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী শিলাদিত্য হালদার। তারপরেই নিভৃতবাসে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং অবশেষে তারও করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। তবে সংক্রমিত হলেও ভার্চুয়ালি কংগ্রেস এবং সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন টুইটারে।তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলকে করোনা সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন অধীর চৌধুরী। সূত্রের খবর বহরমপুরে ক্রমশই বাড়ছে করোনার প্রকোপ। তাই করোনা সংক্রমণ রুখতে প্রত্যেকেই সবরকম সতর্কতা অবলম্বন করে হবে।তার আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন…মহারাষ্ট্রে হাসপাতলে অক্সিজেন না পেয়ে বেঘোরে মারা গেলেন ২২জন করোনা রোগী



















