ফের বনগায় তৃনমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর

ফের বনগায় তৃনমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২এপ্রিল ২০২১উত্তর ২৪পরগণা, বঁনগা: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজানোর সময় তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথ এলাকায়। স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক তৃণমূলকর্মী জখম হয়। তিনি হাতে গুরুতর আঘাত নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন” প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই। এবারও সাজাচ্ছিলাম। হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে বীভৎস লাঠিচার্জ করে৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে৷ লাঠির আঘাত রাজু দাস এর হাতে লেগে হাত ভেঙে গিয়েছে।”

আরও পড়ুন…করোনা আক্রান্ত অধীর চৌধুরীর আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রীর টুইট

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top