মুর্শিদাবাদের বহরমপুরে নির্বাচনী সভায় ভার্চুয়াল বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি

মুর্শিদাবাদের বহরমপুরে নির্বাচনী সভায় ভার্চুয়াল বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২২ এপ্রিল ২০২১: মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামে আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভা ঘিরে ছিল বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ কিন্তু আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।

তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বহরমপুর স্টেডিয়ামে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তিনি বিকাল চারটের সময় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন কারণ যেভাবে করোনা বেড়ে যাচ্ছে তাই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের কথা ও মানুষের কথা চিন্তা করে চারটি সভা বাতিল করা হয়েছে ।তবে এই মঞ্চ থেকে প্রতিটি জায়গার কর্মীসমর্থকরা ব্লকের সেই সভা ভার্চুয়ালি মাধ্যমে শুনতে পারবেন।

আরও পড়ুন…করোনা সচেতনতায় আবারো পথে নামল কলকাতা পুলিশ 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top