বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা২৮ এপ্রিল ২০২১ বীরভূম: বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোমা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার রাংতাড়া গ্রামে ।

ওই গ্রামের বিজেপির বুথ সভাপতির জয়দেব চক্রবতীর বাড়ি সামনের টিনের চালা থেকে একটি প্লাস্টিকের ক্যারিব্যাগে বোমা গুলি ঝুলিয়ে রাখা হয়েছিল । বুধবার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি উদ্ধার করে । বুথ সভাপতির অভিযোগ আমাকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা রাতের অন্ধকারে একটি প্লাস্টিক প্যাকেটে ভরে বাড়ির বারান্দায় ঝুলিয়ে দিয়ে গেছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

আরও পড়ুন…লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন প্রতিবাদ জানালো বয়স্করা 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top