নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ হাওড়া: বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লোকাল ট্রেন বন্ধের কথা ঘোষণা করেন। আর তার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর। নেই চেনা সেই মাইকের ঘোষণা, নেই যাত্রীদের ব্যস্ততা।

প্ল্যাটফর্মে লাইন দিয়ে দাঁড়িয়ে লোকাল ট্রেনগুলো। যদিও এখনো চালু আছে দূরপাল্লার এক্সপ্রেস ও মেল ট্রেনগুলো।রাজ্য জুড়ে চলছে এখন আংশিক লকডাউন আর বৃহস্পতিবার থেকে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আর এর জেরেই হাওড়া স্টেশন চত্ত্বর যাত্রীশূন্য। যে স্টেশনে প্রতিদিন গড়ে ১০ লাখ লোকের বেশি মানুষের সমাগম হয়। সেখানে আজ শুধু কর্মরত জি আর পি ও আর পি এফ এর দায়িত্বে থাকা কর্মীরা। বন্ধ রয়েছে লোকাল ট্রেনের টাইম টেবিল দেখানো সেই বিশাল স্ক্রিন। প্রিপেড ট্যাক্সিস্টান্ড সম্পূর্ণ খালি। এই সব মিলিয়ে এক অলসতার চিত্র স্টেশন চত্বর জুড়ে। ফেরিঘাট সার্ভিসও কার্যত ফাঁকা।এই নিস্তব্ধতা কে কাটিয়ে আবার কবে সচল হবে ও যাত্রীদের কলরবে মুখরিত হবে হাওড়া স্টেশন এখন তার দিকে তাকিয়েই দিন গুনছেন নিত্য যাত্রীরা।প্রসঙ্গত কোভিড-১ এর লকডাউনের দিনেও কার্যত শুনশান অবস্থায় ছিল হাওড়া স্টেশন। প্রায় ৭ মাস ট্রেন পরিষেবা বন্ধ থাকার পরে চালু করা হয়। কিন্তু চলতি মাসের শুরু থেকে যেভাবে কোভিডের দ্বিতীয় ঢেউ রাজ্যের বুকে আছড়ে পড়ে। বাড়তে থাকে সংক্রমনের হার। বহু সংখ্যক রেল কর্মীরাও সংক্রমিত হয়। বেশ কিছু শাখায় বাতিল করা হয় লোকাল ট্রেন। এরপরে শপথ গ্রহণের দিনকেই মুখ্যমন্ত্রীর লোকাল ট্রেন ঘোষণার সিদ্ধান্তকে কেন্দ্র করে নিত্য যাত্রীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া কিন্তু শুধু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রেখে কতটা কোভিড সংক্রমণ রোখা যাবে তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরো পড়ুন….টোটো মোটরবাইক ও লরির সংঘর্ষে মৃত্যু দুই শিশু সহ পাঁচজন



















