রাত পোহালে কোজাগরী লক্ষী পুজো, প্রতিমা নিয়ে বাজারে মৃৎশিল্পীরা, চিন্তার ভাজ কপালে

রাত পোহালে কোজাগরী লক্ষী পুজো, প্রতিমা নিয়ে বাজারে মৃৎশিল্পীরা, চিন্তার ভাজ কপালে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাত পোহালে কোজাগরী লক্ষী পুজো, প্রতিমা নিয়ে বাজারে মৃৎশিল্পীরা, চিন্তার ভাজ কপালে। দুর্গাপূজো শেষ। কৈলাসে চললো উমা। মন খারাপ বাঙালির। তবে উমা কৈলাসে পাড়ি দিলেও রেখে গেছেন মেয়ে লক্ষীকে। আর রাত পোহালে কোজাগরী লক্ষী পূজো। বাংলার প্রত্যেকটা ঘরেই মা লক্ষীর আরাধনা হয়। যার যেরে দেবী লক্ষ্মীর ছোট ছোট মাটির প্রতিমা ও সরা নিয়ে বাজারে বসে গেছেন মৃৎশিল্পীরা।

 

তবে এখন পর্যন্ত বাজারে সেভাবে বিক্রি নেই। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির কুমরপাড়ার মৃৎশিল্পী রবি পাল শুক্রবার লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছিলেন বিক্রির জন্য, কিন্তু ক্রেতার দেখা তেমন ভাবে মেলেনি। তবে আশা করছেন আগামী দুই দিনে ভালোভাবে বিক্রি হবে। সারা বছর মাটির কাজ করেই চলে তার সংসার। উৎসবের মরশুমে কিছুটা রোজগার হয়। বছরের অন্যান্য সময়ে আরো সমস্যায় পড়তে হয় সংসার চালাতে।

আরও পড়ুন – একাদশীর দিন নিরঞ্জন হয় কুমারডিহির মিশ্র ও ভাটপাড়ার দুর্গার

এমনকি প্রতিমা তৈরির জন্য যে মূলধন প্রয়োজন তাও থাকে না সঞ্চয়ে। ধার দেনা করতেই হয়। তাই ঠিক ভাবে বিক্রি না হলে আরো সমস্যায় পড়তে হবে এই মৃৎশিল্পীকে বা তার মত আরও মৃৎশিল্পীদের। এদিন মৃৎশিল্পী রবি পাল বলেন, উৎসবের মরশুম গুলোতে তাও কিছুটা রোজগার হয়, বছরের অন্যান্য সময় মাটির থালা-বাসন কাপ তৈরি করি। সংসার এর উপরেই নির্ভর। এদিন একদমই বিক্রি হয়নি। তবে আশা করছি আগামী দুই দিনে ‌কিছুটা বিক্রি বাড়বে যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না নেমে আসে।

 

উল্লেখ্য, দুর্গাপূজো শেষ। কৈলাসে চললো উমা। মন খারাপ বাঙালির। তবে উমা কৈলাসে পাড়ি দিলেও রেখে গেছেন মেয়ে লক্ষীকে। আর রাত পোহালে কোজাগরী লক্ষী পূজো। বাংলার প্রত্যেকটা ঘরেই মা লক্ষীর আরাধনা হয়। যার যেরে দেবী লক্ষ্মীর ছোট ছোট মাটির প্রতিমা ও সরা নিয়ে বাজারে বসে গেছেন মৃৎশিল্পীরা। তবে এখন পর্যন্ত বাজারে সেভাবে বিক্রি নেই। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারির কুমরপাড়ার মৃৎশিল্পী রবি পাল শুক্রবার লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছিলেন বিক্রির জন্য, কিন্তু ক্রেতার দেখা তেমন ভাবে মেলেনি। তবে আশা করছেন আগামী দুই দিনে ভালোভাবে বিক্রি হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top