কৃষি বিলের প্রতিবাদে দেশব্যাপী পথ অবরোধের কর্মসূচি পালিত হলো আজ

কৃষি বিলের প্রতিবাদে দেশব্যাপী পথ অবরোধের কর্মসূচি পালিত হলো আজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি:- কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক বিল পাশ করার বিরুদ্ধে দেশের কৃষক সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলো শুক্রবার দেশব্যাপী পথ অবরোধের কর্মসূচি পালন করে। বামপন্থী সংগঠনের পাশাপাশি কংগ্রেসের সংগঠন গুলো যৌথ ভাবে জলপাইগুড়ির বিভিন্ন স্থানে পথ অবরোধে সামিল হন। জলপাইগুড়ি মোহিত নগর গোলঘুমটির ও বেরুবাড়ি মোড়ে এই অবরোধ হয়। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও মানুষ এই কর্মসূচি অংশ নেওয়ায় খুশি বাম নেতারা। কৃষক নেতা আব্বাস আলী দাবি করেন কর্পোরেট পুঁজি স্বার্থে কৃষক বিরোধী বিল আইনে পরিণত হলে দেশের কৃষকের সর্বনাশ হবে ,সর্বনাশ হবে দেশের গরিব খেটে খাওয়া মানুষের। মজুতদারি বাড়বে ফলে কৃত্রিম ভাবে বাজারে খাদ্য সংকট তৈরি হবে।
এই পথ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ ছাত্র যুব শ্রমিক কৃষক সংগঠনের কর্মীরা। কৃষ্ণ সেন, কৌশিক ভট্টাচার্য , তপন গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top