বৈশাখী প্রবীণ বরণ ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে সহযোগিতায় “আশ্রয়”

বৈশাখী প্রবীণ বরণ ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে সহযোগিতায় “আশ্রয়”

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৈশাখী প্রবীণ বরণ ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে সহযোগিতায় “আশ্রয়” l “বৃদ্ধাশ্রম” নাম টা শুনলে প্রথমে মনে পরে যায় গায়ক নচিকেতার সেই গানটি l কত বৃদ্ধা সহায়হীন ,পরিবারহীন রয়েছেন বৃদ্ধাশ্রমে , প্রশ্ন এই সব বৃদ্ধাদের কথা কতজন ভাবেন ? বৃদ্ধাশ্রম হ‌লো মূলত বৃদ্ধ নারী-পুরু‌ষের আবাসস্থল। “বৃদ্ধাশ্রম‌কে অ‌নেক সময় ইং‌রে‌জি‌তে “ওল্ড পিপল’স হোম” বা ‘অল্ড এজ হোম’ বলা হয়, য‌দিও “বৃদ্ধ‌দের বাসস্থান” বোঝা‌নো হয়। এ‌টি হ‌চ্ছে বয়স্ক‌দের আবাসন ব‌্যবস্থা।

 

 

 

বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের কাছে পৌঁছে গেলো আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন l গতকাল কলকাতার প্রেস ক্লাবে “আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন ” এর সম্পাদক ও আয়োজক এডভোকেট শান্তনু সিনহার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো বৈশাখী প্রবীণ বরণ ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান অনুষ্ঠান l  বৃদ্ধাশ্রমের সহায়হীন ,পরিবারহীন আবাসিকদের কাছে “আশ্রয় ” বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় l  প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় l পাশাপাশি এদিন বৈশাখী প্রবীণ বরণ ১৪৩০ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়  একে একে বিশিষ্ট অতিথি থেকে শুরু করে সমাজের প্রবীণ ও সহায়হীন মানুষদের l

 

 

 

 

 

 

 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন সুদেষ্ণা রায়, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস, কলকাতা হাইকোর্টের বর্ষীয়মান এডভোকেট প্রসূন দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত এছাড়াও টলিউডের অভিনেতা- অভিনেত্রী সহ আরও অনেক বিশিষ্টজনেরা।

 

 

আরও পড়ুন –মার্কিন মুলুকে জাতীয় ছুটির স্বীকৃতি পেল ভারতীয় উৎসবের দিন

 

 

 

 

“আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন ” জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তরে অঙ্গীকার বদ্ধ হয়ে ,সারা বছর ধরে মানুষের পাশে থাকেন , এমনকি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা সাধুবাদ জানান এদিনের এই উদ্যোগ কে এবং আগামীদিনে পাশে থাকার কথাও বলেন তারা l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top