ধর্ষনকারী ও খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কালিয়াগঞ্জ শহরে বিজেপির ধর্না বিক্ষোভ কর্মসূচি

ধর্ষনকারী ও খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কালিয়াগঞ্জ শহরে বিজেপির ধর্না বিক্ষোভ কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ নভেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: ধর্ষনকারী ও খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কালিয়াগঞ্জ শহরে বিজেপির ধর্না বিক্ষোভ কর্মসূচি পালিত হল। কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ ধর্না কর্মসূচীতে অংশগ্রহণ করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, জেলা বিজেপি নেতা নিমাই কবিরাজ, প্রদীপ সরকার সহ বিজেপি মহিলা মোর্চার নেত্রীগন। 

ধর্না বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কালিয়াগঞ্জ মন্ডল কমিটির বিজেপির শীর্ষ নেতৃত্বরা । গত অক্টোবর মাসে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার নসিরহাট দাসপাড়ায় একদল দুস্কৃতী জয়ন্তী দাস নামে এক গৃহবধূকে ধর্ষন করে খুন করে। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করলেও তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায়। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী অভিযোগ করে বলেন, দুস্কৃতীদের গ্রেফতার করার পর পুলিশের মদতেই হাসপাতাল থেকে তারা পালিয়েছে। তাঁর আরও অভিযোগ, জয়ন্তী দাসের ধর্ষনকারী ও খুনীরা সকলেই তৃণমূল কর্মী হওয়ায় পুলিশ তাদের বাঁচানোর চেষ্টা করছে। এরই প্রতিবাদে বিজেপি আজ ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতার করা ও তাদের ফাঁসির দাবি তুলেছে তাঁরা।

আরও পড়ুন…ছট পুজোর পূর্ণস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল এক কিশোরী

 

যদি তৃণমূল আশ্রিত ধর্ষনকারী ও খুনীদের অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top