ছট পুজোর পূর্ণস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল এক কিশোরী

ছট পুজোর পূর্ণস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল এক কিশোরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৭ নভেম্বর ২০২০ দুর্গাপুর : মঙ্গলবার সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ছট পুজোর পূর্ণস্নান করতে এসেছিল শনি তাঁতি (১৬)।

হটাৎই দামোদরের জলে তলিয়ে যায় শনি। দামোদরের ঘাটে থাকা বেশ কিছু পূর্ণার্থী সেই সময় খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। পুলিশ তিন ঘণ্টা পর উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। পুলিশ কেন দেরিতে এলো এই অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বাকি পূর্ণার্থীরাসহ শনি তাঁতির প্রতিবেশীরা। কোনোক্রমে পুলিশ উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। অভিযোগ, খবর দেওয়ার প্রায় ঘন্টা তিনেক পর পুলিশ ঘটনাস্থলে আসে ততক্ষনে সব শেষ হয়ে যায়। মঙ্গলবার সকালের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট চত্বরে। জানা গেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নেপালীপাড়া হিন্দী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শনি তাঁতি নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন এম. এ. এম. সি টাউনশীপের সুভাষপল্লী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন…সোশ্যাল সাইটে অশ্লীল ছবি লজ্জায় আত্মঘাতী ছাত্রী

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এম. এ. এম. সি টাউনশীপে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top