
পশ্চিম বর্ধমান:দুর্গাপুরের সেকেন্ডারি রোডে চলন্ত ট্রাকে রহস্যজনক ভাবে মৃত্যু ট্রাক চালকের।স্থানীয় সূত্রে জানা গেছে একটি ট্রাক স্টার্ট করা অবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে খবর দেয় দুর্গাপুর থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ।পুলিশ গাড়ির ভেতরে দেখেন চালক অজ্ঞান অবস্থায় পড়ে আছে।তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।মৃত চালকের নাম ত্রিলকি রায় চালকের বাড়ি দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



















