
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ এপ্রিল, সল্টলেকের ফাল্গুনী বাজারে ঘুরে ঘুরে এমনটাই বললেন ব্যাবসায়ী ও ক্রেতাদের।বললেন ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত।সেই মর্মে লাগানো হলো বোর্ড।

এখনো অনেক মানুষ আছে যারা মাস্ক না পড়ে বাজার করতে চলে যাচ্ছেন।সরকারে তরফ থেকে করা বার্তা মাস্ক পড়তে হবে।তার পরেও দেখা যাচ্ছে মাস্ক না পড়ে বাজারে চলে আসছে মানুষ।আর সেই কারণে সল্টলেকের ফাল্গুনী বাজারে ৩৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ঘুরে ঘুরে ব্যবসায়ীদের ও যারা বাজার করতে আসছেন তাদের অনুরোধ করলেন মাস্ক পরে আসতে।এবং বাজারে ঢোকার মুখে বোর্ড ও টানিয়ে দিলেন।ব্যবসায়ীদের জানান হলো মাস্ক পরে না আসলে কাউকে যেন মাল না দেওয়া হয়, সঙ্গে ছিল বাজার কমিটিও।


















