নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র প্রতিবাদ করে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃনমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন জেলার প্রতিটি বিধানসভায় প্রতিবাদ মিছিল করবে তৃনমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে এই অ্যাক্টের বিরুদ্ধে। পাশাপাশি এই অ্যাক্টের প্রতিবাদে কিকি কর্মসূচি নেওয়া হবে তাও তিনি জানান। সেইসঙ্গে আগামী পয়লা জানুয়ারী তৃনমূলের পক্ষ থেকে “নাগরিক অধিকার রক্ষা”-এর সচেতনতা অনুষ্ঠান করা হবে বলে জানায় খাদ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর মহকুমার পানীহাটি উৎসব ও বইমেলায় এসে এমনই জানান খাদ্যমন্ত্রী।
অন্যদিকে আজ NRC ও CAA -র বিরুদ্ধে টিটাগড় থেকে ব্যারাকপুর পর্যন্ত সংবিধান বাঁচাও যাত্রায় জাতীয় পতাকা নিয়ে সামিল হলেন সমস্ত ধর্মের মানুষ।
NRC -এর প্রতিবাদে এবার সরব হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী
NRC -এর প্রতিবাদে এবার সরব হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















